রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
রাউজান উপজেলার গ্রাম পুলিশদের বিশেষ পোশাকসামগ্রী ও লাঠি, ব্যাগ গ্রদান করলো উপজেলা প্রশাসন। উপজেলার ১৪টি ইউনিয়নে কর্মরত ১০ দফাদার, ১০৩ মহল্লাদার (পুরুষ ৮৭ জন, মহিলা ১৬ জন) মোট ১১৩ গ্রাম পুলিশকে এই পোশাক সামগ্রী প্রদান করা হয়। গত মঙ্গলবার বেলা ২টায় উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা প্রত্যেক গ্রাম পুলিশের হাতে এসব সামগ্রী তুলে দেন। এই সকল সামগ্রীর মধ্যে রয়েছে শার্ট, প্যান্ট, জুতা-মোজা, রেইনকোট, সাইড ব্যাগ, ক্যাপ, বেল্ট, বেতের লাঠি, দফাদারের জন্য সবুজ কাপড়ের ২টি রিবন, মহিলাদের জন্য ২টি করে শাড়ি ইত্যাদি।