অস্ট্রেলিয়ায় তিন শিশুকে হত্যা ও চতুর্থ শিশুকে হত্যা চেষ্টার অভিযোগে মঙ্গলবার তাদের মাকে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি আদালতে তার অপরাধ স্বীকার করেন।
IMG0
আকোন গুয়োডে নামের ওই নারী দক্ষিণ সুদানে গৃহযুদ্ধের কারণে পালিয়ে অস্ট্রেলিয়ায় চলে আসেন । ২০১৫ সালে মেলবোর্নের উপকণ্ঠে একটি হ্রদে গাড়ি উল্টিয়ে ফেলে দেন তিনি। গাড়ির ভেতর চার সন্তানসহ তিনি নিজেও ছিলেন। এতে তার একবছর বয়সী ছেলে বোল ও চারবছর বয়সী যমজ হ্যাঙ্গার ও ম্যাডিট প্রাণ হারায়।
IMG1
উদ্ধারকর্মীরা ডুবন্ত গাড়ি থেকে তাকে ও তার পাঁচ বছর বয়সী মেয়ে আলুয়ালকে উদ্ধার করে। আসামীপক্ষের আইনজীবী আদালতকে জানায়, গুয়োডে সোমালিয়ায় গৃহযুদ্ধের কারণে মারাত্মক মানসিক আঘাত পান। এএফপি।
ইত্তেফাক/সেতু