জুন থেকে গৃহস্থালিসহ সকল ক্ষেত্রে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। সরকারের ওই সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তা সোমবার পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।
এনার্জি রেগুলাটেরি কমিশনের আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার এ আদেশ দেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এর ফলে ১ জুন থেকে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
ইত্তেফাক/এমআই