লোহাগাড়ায় মোরা’র আঘাতে উড়ে গেছে শতাধিক ছাউনি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ঘূর্ণিঝড় মোরা’র কারণে উল্লেখযোগ্য কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপজেলায় মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি ও দমকা হাওয়া ছিল। বেলা সাড়ে ১১টার দিকে দমকা হাওয়া কমে যায়। বেলা দু‘টার দিকে আবার ঝড়ো হাওয়া বইতে শুরু করে।
 
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপজেলার চুনতিসহ বিভিন্ন স্থানে শতাধিক ঘরের টিনের ছাউনি উড়ে গেছে। আর উপজেলা পরিষদ এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে প্রচুর গাছ উপড়ে গেছে ও  গাছের ডালপালা ভেঙেছে।
 
উপজেলা প্রকল্প কর্মকর্তা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার চুনতি এলাকায় প্রায় অর্ধশত কাঁচা ও আধা পাকা ঘরের ছন ও টিনের ছাউনি উড়ে গেছে। অন্যান্য ইউনিয়নেও কমবেশি ঘরের ছন ও টিনের ছাউনি উড়ে গেছে বলে সংবাদ পাওয়া গেছে।
 
উপজেলা কৃষি বিভাগ জানায়, উপজেলায় কৃষির তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
 
ইত্তেফাক/এমআই