চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক। ইংল্যান্ডের বিখ্যাত ওভাল ক্রিকেট মাঠে ম্যাচটি একটু পরই শুরু হবে। নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে পাকিস্তানের কাছে ২ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।
আর নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিলো ভারত।
বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, ও সানজামুল ইসলাম।
ভারত স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, ও মোহাম্মদ সামি
ইত্তেফাক/রেজা