ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮

 
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর এলাকায় ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরো আটজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
 
দুর্ঘটনায় নিহত মিতু (২৮) ও আইভি (৩২) সদর উপজেলার সালন্দর চৌধুরী হাট ফিডমিল এলাকার বাসিন্দা। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার সালন্দর এলাকায় দুটি ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মহিলা নিহত হয়।
 
এ সময় আরো দুই শিশুসহ আহত হয় ছয়জন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপি উদ্ধার কাজ পরিচালনা করে হতাহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান