চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার  বিকেল ৩টার দিকে  বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়। এর আগে ঘূর্ণিঝড়ের কারণে মান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 
 
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল হক জানান, বিকেল থেকে বিমান বন্দরে ফ্লাইট ওঠানামা পুনরায় শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ে বিমানবন্দরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
 
তিনি বলেন, বিমানের নিরাপত্তার স্বার্থে সোমবার রাত ১১টার পর থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে কমপক্ষে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ও চারটি অভ্যান্তরীণ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি।
 
 
ইত্তেফাক/ইউবি