হুমকি-ধামকি না দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন: বিএনপিকে নাসিম

 
বিএনপি নেতাদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘হুমকি-ধামকি না দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।’
 
মঙ্গলবার রাজধানীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
 
মোহাম্মদ নাসিম বলনে, বিএনপি নেতাদের কথা শুনে মনে হচ্ছে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। যা দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ। তাই বিএনপির তাদের বলবো, আপনারা নির্বাচন নিয়ে বারবার সংশয় প্রকাশ না করে, নির্বাচনের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন।
 

ইত্তেফাক/এএম।