‘যবিপ্রবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করতে হবে’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের উদ্দেশে বলেছেন, সব কাজ সমান। কাজের কোনো ছোট-বড় নেই। সব ধরনের কাজ করলে সম্মান চলে যাবে, এই মানসিকতা ত্যাগ করতে হবে। সকলে মিলেমিশে এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করতে হবে।
 
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে যবিপ্রবি কর্মচারী সমিতি আয়োজিত সংবর্ধনা সভায় অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ সব কথা বলেন।  
 
কর্মচারী সমিতির সভাপতি সাজ্জাদুল আলম রনির সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন।  
 
ইত্তেফাক/ইউবি