বেরোবিতে মার্কেটিং বিভাগে এমবিএ ভর্তি পরীক্ষা ৯ জুন

 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মার্কেটিং বিভাগে এমবিএ (প্রফেশনাল) কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ৯ই  জুন বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত  হবে বলে জানিয়েছেন বিভাগটির বিভাগীয় প্রধান শেখ মাজেদুল হক।
 
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৭ জুনের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর ২য় তলায় অবস্থিত মার্কেটিং বিভাগের অফিস কক্ষ থেকে আবেদন সংগ্রহ করতে পারবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য মার্কেটিং বিভাগের অফিস কক্ষে পাওয়া যাবে।
 
ইত্তেফাক/জামান