বিশ্ববিদ্যালয়ের নামের বিকৃতি

দক্ষিণ এশিয়ার উচ্চতর কৃষিশিক্ষার প্রাচীন বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি ইন্সটিটিউট ২০০১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। এ বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর স্নাতক সম্পন্ন কৃষিবিদরা দেশের অগ্রগতিতে ভূমিকা রাখছেন। অত্যন্ত দুঃখের বিষয় যে, বিভিন্ন প্রতিষ্ঠান, পত্র-পত্রিকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নামকে বিকৃতি করে শের এ বাংলা, শের-ই-বাংলা, শেরে বাংলা, শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় লেখা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুণ্ন হচ্ছে। তাই অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অভিন্ন নাম ব্যবহার নিশ্চিত করতে কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত আবেদন জানাচ্ছি।

মো. মমিন সরকার

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা