‘শুটিংয়ে বাবার সাথে নির্মাতা-অভিনেতার সম্পর্কই ছিল’

 
সোহেল রানা ও মাশরুর পারভেজ। সম্পর্কটা বাবা-ছেলের হলেও পাশের ছবিটির ক্যাপশন ‘নির্মাতার সাথে অভিনেতা’। কারণ মাশরুরের দ্বিতীয় চলচ্চিত্র ‘রাইয়ান’-এ অভিনয় করেছেন তার বাবা সোহেল রানা।
 
সম্প্রতি ‘রাইয়ান’ ছবিটি নিয়ে একটি ঘরোয়া আড্ডার আয়োজন করা হয়। সেখানেই দু’জন ফ্রেমবন্দি হন ইত্তেফাকের ক্যামেরায়। চলচ্চিত্রের একজন সংগ্রামী গল্প লেখকের জীবন ও কর্মজীবনের প্রতিটি পদক্ষেপে নানা প্রতিবন্ধকতা এবং সেই প্রতিবন্ধকতাকে অতিক্রম করার জন্য যে সংগ্রাম সেই সব ঘটনাগুলোকে নিয়ে নির্মিত হয়েছে ‘রাইয়ান’।
 
পরিচালনার পাশাপাশি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। বাবার সাথে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে মাশরুর বলেন, ‘শুটিংয়ে বাবার সাথে নির্মাতা-অভিনেতার সম্পর্কই ছিল। এছাড়া আমার কাজে অনেক সহযোগিতা করেছেন তিনি।’
 
ইত্তেফাক/আনিসুর