ব্যান্ড সংগীত তারকা আইয়ুব বাচ্চু প্রথম কোনো ইফতার বিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পবিত্র রমজান মাস উপলক্ষে চ্যানেল আই’র জন্য নির্মিত ‘মনোহর ইফতার’ অনুষ্ঠানে দেখা যাবে তাকে।
আইয়ুব বাচ্চুর অংশগ্রহণে পর্বটি প্রচার হবে আগামীকাল ১ জুন, ৫ রমজান সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। আইয়ুব বাচ্চু তার ছোটবেলার ইফতার নিয়ে স্মৃতিচারণ করেছেন, বলেছেন ইফতার নিয়ে তার জীবনের জানা-অজানা অনেক কথা।
রন্ধন-বিশেষজ্ঞ কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি এবার পৃষ্ঠপোষকতা করছে ইউনিলিভারের অন্যতম পণ্য ‘ভিম’। এ বছর অনুষ্ঠানে দেখানো হবে কেকা ফেরদৌসীর নিজস্ব ইফতার ব্যবস্থা নিয়ে রেসিপি।
বাংলাদেশে টেলিভিশনের ইতিহাসে ইফতার নিয়ে সর্বপ্রথম ধারাবাহিক অনুষ্ঠান এটি। প্রতিষ্ঠালগ্ন থেকে পবিত্র রমজান মাসে চ্যানেল আই ধারাবাহিকভাবে ‘মনোহর ইফতার’ অনুষ্ঠানটি সম্প্রচার করে আসছে।
এরই ধারাবাহিকতায় এবার ১৯ বছর পূর্তি করতে যাচ্ছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানের প্রতিটি পর্বে কেকা ফেরদৌসীর সঙ্গে অংশ নেবেন বিভিন্ন অঙ্গনের একজন তারকা শিল্পী।
ইত্তেফাক/আনিসুর