খুলনায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 
খুলনায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাতটার দিকে নগরীর আড়ংঘাটা থানার বাইপাস সড়কের আকমানের মোড়ের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন লাইন বিলপাবলা খালের মধ্যে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখে পুলিশকে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
 
আড়ংঘাটা থানার সেকেন্ড অফিসার শেখ হিলাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বুধবার ভোর রাতের দিকে গুলি করে হত্যার পর লাশটি খালে ফেলে দেয়া হয়। তার মাথায় একটি গুলির চিহ্ন রয়েছে। এখনো পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে