ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন আজিমপুর গোরস্থানে লাশ দাফন খরচ সমপূর্ণ ফ্রি করে দেওয়ায় এখন লাশ দাফনে এক পয়সাও লাগে না! এজন্য মেয়র সাঈদ খোকনের প্রতি নগরবাসী কৃতজ্ঞ। কিন্তু দাফন খরচ ফ্রি হলেও কবর-শ্রমিকদের উচ্চহারের বখশিশের কারণে মৃতের আত্মীয়স্বজনকে অহেতুক বাড়তি খরচ ছাড়াও বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। তারা তিন-চার হাজার টাকা বখশিশ দাবি করে। শোকসন্তপ্ত মানুষকে জিম্মি করে বখশিশ আদায় অমানবিক। উল্লেখ্য, কবর নির্ধারণের দায়িত্ব কবর-শ্রমিকদের ওপর ছেড়ে দেওয়ার কারণেই তারা মানুষকে জিম্মি করতে পারছে। মৃতের দাফনের জন্য কবর নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার ওপর ন্যস্ত থাকা দরকার। পরিশেষে, সিটি মেয়রের মহত্ উদ্যোগের সুফল যাতে নগরবাসী পেতে পারেন, তা নিশ্চিত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আলী হায়দার, ঢাকা।
০