জীবননগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

 
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ থেকে অজ্ঞাত যুবকের (৪০) গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে এলাকাবাসী হাসাদাহ-মহেশপুর সড়কের কানাইডাঙ্গা সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠান। 
 
জীবননগর থানা অফিসার ইনচার্জ এনামুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশের গলায় ফাঁসের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই যুবককে গলায় ফাঁস দিয়ে হত্যা করার পর লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে। লাশের পরিচয় উদঘাটনসহ হত্যার মোটিভ উন্মোচনে পুলিশ কাজ করছে বলে তিনি জানান। 
 
ইত্তেফাক/কেকে