অন্তর্বাসে স্বর্ণ লুকিয়েও শেষরক্ষা হলো না

 
অন্তর্বাসে স্বর্ণ লুকিয়ে আনার মজার দৃশ্যই বলতে হবে। মাস্কট থেকে গেল রবিবার চট্টগ্রাম শাহআমানত বিমানবন্দরে আগত এক যাত্রী নিজের অন্তর্বাসে লুকিয়ে রেখেছিলেন দুই পিস স্বর্ণবার।
 
ভাবলেন, কেউ টের পাবে না। কিন্তু চোখেমুখে অস্বাভাবিকতা। গ্রিন চ্যানেল পার হওয়ার পরই ধরা পড়লেন পেশাদার শুল্ক গোয়েন্দাদের হাতে।
 
মাত্র ৬০ হাজার টাকা শুল্ক ফাঁকি দিতে গিয়ে ১০ লক্ষ টাকার স্বর্ণ এখন রাষ্ট্রের হেফাজতে। প্যান্ট খুলে গোয়েন্দার দেয়া লুঙ্গি পরে নিজেই বের করলেন এই স্বর্ণ।
 
ইত্তেফাক/আনিসুর