১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল

 
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত বাগেরহাটের খান আশরাফসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল। 
 
আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আদেশ দেয়। একই সঙ্গে এই মামলায় পরবর্তী আদেশের জন্য আগামী ৮ আগস্ট দিন ধার্য করেছে।
 
মামলায় আসামিরা হলেন- বাগেরহাটের খাঁন আশরাফ আলী (৬৫), খাঁন আকরাম হোসেন (৬০), সুলতান আলী খাঁন (৬৮), রুস্তম আলী মোল্লা (৭০), ইদ্রিস আলী মোল্লা (৬৪), মকছেদ আলী দিদার (৮৩), শেখ মো. উকিল উদ্দিন (৬২), শেখ ইদ্রিস আলী (৬১), শেখ রফিকুল ইসলাম ওরফে বাবুল (৬৪), মো. মনিরুজ্জামান হাওলাদার (৬৯), মো. হাশেম আলী শেখ (৭৯), মো. আজাহার আলী শিকদার (৬৪), মো. মকবুল মোল্লা (৭৯)।
 
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো. মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি। অপরদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম। 
 
ইত্তেফাক/কেকে