চ্যাম্পিয়ন্স ট্রফির খুঁটিনাটি

পহেলা জুন থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলসে বসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর।চলুন আগের সাত আসরে ঘটে যাওয়া ঘটনাগুলো সংক্ষিপ্ত বিশ্লেষণ করা যাক।
 
দলীয় সর্বোচ্চ রান :
 
নিউজিল্যান্ড : ৩৪৭/৪, ৫০ ওভার, প্রতিপক্ষ আমেরিকা, ভেন্যু- ওভাল, ১০ সেপ্টেম্বর ২০০৪।
 
দলীয় সর্বনিম্ন রান :
 
আমেরিকা : ৬৫/১০, ২৪ ওভার, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভেন্যু- সাউদাম্পটন, ১৩ সেপ্টেম্বর ২০০৪।
 
এক ম্যাচে সবচেয়ে বেশি রান :
 
রান- ৬৩৬ (ভারত ৩৩১+দক্ষিণ আফ্রিকা ৩০৫), মোট ওভার- ১০০, ভেন্যু- কার্ডিফ, ৬ জুন ২০১৩।
 
এক ম্যাচে সবচেয়ে কম রান :
 
রান- ১৩১ (আমেরিকা ৬৫+অস্ট্রেলিয়া ৬৬), মোট ওভার- ৩১.৫, ভেন্যু- সাউদাম্পটন, ১৩ জুন ২০১৩।
 
বড় ব্যবধানে জয় :
 
রান ব্যবধানে- ২১০ রানে নিউজিল্যান্ড, প্রতিপক্ষ আমেরিকা, ভেন্যু- ওভাল, ১০ সেপ্টেম্বর ২০০৪।
 
উইকেট ব্যবধানে- ১০ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ, প্রতিপক্ষ বাংলাদেশ, ভেন্যু- জয়পুর, ১১ অক্টোবর ২০০৬।
 
ছোট ব্যবধানে জয় :
 
রানের ব্যবধানে- ৫ রানে ভারত, প্রতিপক্ষ ইংল্যান্ড, ভেন্যু- বার্মিংহাম, ২৩ জুন ২০১৩।
 
উইকেট ব্যবধানে- ১ উইকেটে নিউজিল্যান্ড, প্রতিপক্ষ শ্রীলংকা, ভেন্যু কার্ডিফ, ৯ জুন ২০১৩।
 
এক ইনিংসে সবচেয়ে বেশি অতিরিক্ত :
 
দল- কেনিয়া, অতিরিক্ত- ৪২ রান, প্রতিপক্ষ ভারত, ভেন্যু- সাউদাম্পটন, ১১ সেপ্টেম্বর ২০০৪।
 
ব্যক্তিগত সবচেয়ে বেশি রান :
 
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ৭৯১ ।
 
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস :
 
নাথান অ্যাস্টল (নিউজিল্যান্ড)- ১৪৫*, প্রতিপক্ষ আমেরিকা, ভেন্যু- ওভাল, ১০ সেপ্টেম্বর ২০০৪।
 
সবচেয়ে বেশি সেঞ্চুরি : ৩টি- সৌরভ গাঙ্গুলী (ভারত), হার্সেল গিবস (দক্ষিণ আফ্রিকা), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)।
 
সবচেয়ে বেশি উইকেট :
 
কাইল মিলস (নিউজিল্যান্ড)- ২৮।
 
উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল :
 
কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা) : ২২ ম্যাচে ৩৩টি ডিসমিসাল (২৮ ক্যাচ+৫ স্ট্যাম্পিং)।
 
সবচেয়ে বেশি ক্যাচ :
 
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা) : ২২ ম্যাচে ১৫টি ক্যাচ।
 
সবচেয়ে বড় জুটি :
 
শেন ওয়াটসন-রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), দ্বিতীয় উইকেটে ২৫২* রান, প্রতিপক্ষ ইংল্যান্ড, ভেন্যু- সেঞ্চুরিয়ান, ২ অক্টোবর ২০০৯।
 
সবচেয়ে বেশি ম্যাচ :
 
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা) : ২২ ম্যাচ।
 
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ :
 
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) : ১৬ ম্যাচ, ১২ জয় ৩ হার।
 
আম্পায়ার হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ :
 
স্টিভ বাকনার (ওয়েস্ট ইন্ডিজ, ১৯৯৮-২০০৬) : ২১ ম্যাচ।বাসস।
 
ইত্তেফাক/মোস্তাফিজ