তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে শিশুসহ আহত ২০

তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে মহিলা ও শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে তাহিরপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের স্ত্রী বাবলী বেগম (৩৫), একই গ্রামের নজরুল ইসলাম (৩০) ও বাজার ব্যবসায়ী আলমগীর হোসেন এর শিশু পুত্র রাহাতসহ (৫) কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
 
ঘটনার বিবরণে জানা যায়, তাহিরপুর বাজারের চাল ব্যবসায়ী রতনশ্রী গ্রামের এনামুল হক ও ভাটি তাহিরপুর গ্রামের কৃষক সুরত মিয়ার মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয় । এরই ধারাবাহিকতায় বুধবার সকালে সুরত মিয়ার ভাই মুজিবনুর মিয়া বাজারে এলে এনামুল ও তার ভাইয়েরা মুজিবনুরের ওপর হামলা করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
 
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নন্দন কান্তি ধর বলেন, পুলিশ সংঘর্ষ থামাতে ফাঁকা গুলি ছুড়ে।  
 
ইত্তেফাক/ইউবি