রৌমারীতে বিএসএফের বোমা বিস্ফোরণে গরু ব্যবসায়ী আহত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় বিএসএফের ছোড়া বোমা বিস্ফোরণে আব্দুর রাজ্জাক (৩০) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। 
 
বুধবার ভোরে কুড়িগ্রাম জেলার রেীমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। রাজ্জাক উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামের নওয়াব আলীর ছেলে। 
 
প্রত্যেক্ষদর্শীরা জানান, একদল গরু ব্যবসায়ী ১০৫৮ নং মেইন পিলার দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু বাংলাদেশে আনার সময় ভারতের দ্বিপচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা আব্দুর রাজ্জাককে লক্ষ করে বোমা বিস্ফোরণ ঘটালে তিনি আহত হয়। পরে সঙ্গে থাকা অন্য গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসে।
 
এ ব্যাপারে গয়টাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।