জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে আমেরিকার সমর্থন প্রত্যাহার করে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে ইন্ডিপেনডেন্ট পত্রিকা বুধবার এই খবর প্রকাশ করেছে।
আমেরিকার এই সিদ্ধান্ত পরিবেশবাদী আন্দোলনের জন্য একটি বড় আঘাত বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের অন্যতম কার্বন নি:সরনকারী দেশ। তাই প্রেসিডেন্ট ট্রাম্প যদি কার্বন নি:সরন কমানেরা এই ঐতিহাসিক চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয় তবে জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিগ্রস্ত দেশগুলো পক্ষে পরিশবাদী আন্দোলনের জন্য একটি বড় আঘাত।
I will be announcing my decision on the Paris Accord over the next few days. MAKE AMERICA GREAT AGAIN!
— Donald J. Trump (@realDonaldTrump) May 31, 2017
আমেরিকার এই পদক্ষেপ সম্পর্কে খবর জানিয়ে মার্কিন গণমাধ্যমে ট্রাম্পের একটি টুইটের কথা বলা হচ্ছে। বুধবারের ওই টুইটে ট্রাম্প বলেন, প্যারিস চুক্তি নিয়ে আমি আমার সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেব। এরপর তিনি তার নির্বাচনী প্রচারণার শ্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ ব্যবহার করেন। ইন্ডিপেনডেন্ট।
ইত্তেফাক/রেজা