‘এনআরবি এক্সপ্রেস ও এনআরবি বাজারের পথচলা শুভ হোক’

 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এনআরবি এক্সপ্রেস ও এনআরবি বাজারের পথচলা শুভ হোক। এখানে কর্মরতদের বলতে চাই- পণ্য আপনারা ক্রেতার কাছে পৌঁছে দিবেন। এটা অবশ্যই দায়িত্ব নিয়ে করবেন। কেননা এটার মধ্য দিয়ে আপনারা দেশের উন্নয়নে অংশীদার হয়ে যাবেন।
 
বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ও পরিবেশবান্ধব কুরিয়ার সার্ভিস ‘এনআরবি এক্সপ্রেসের’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এছাড়া দেশের প্রথম গ্লোবল ই-কমার্স পোর্টাল এনআরবি বাইসেল নবরুপে এবং নতুন নামে ‘এনআরবি বাজার’ হিসেবে পথচলা শুরু করেছে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার।
 
জুনাইদ আহমেদ পলক বলেন, অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ। ই-কমার্সের এই দেশীয় সাইট গ্লোবালি ব্যবসা করতে পারবে। এতে করে সবচাইতে বেশি লাভবান হবে গ্রামের পিছিয়ে পরা সাধারণ মানুষ। কেননা প্রত্যন্ত অঞ্চলের কোন একজন নারীও তার নকশি কাঁথা বিশ্ববাজারে ভালো দামে বিক্রি করতে পারবে।
 
 
 ইত্তেফাক/ইউবি