ঘুষ লেনদেন প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৌশলীকে দ্ইু বছর প্রমোশন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় একজন শিক্ষককে চাকুরিচ্যুত করা হয়েছে।
গতকাল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়। একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রমোশন বন্ধ হওয়া ওই প্রকৌশলীর নাম আনিসুর রহমান। এ বিষয়ে একজন সিন্ডিকেট সদস্য বলেন, তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ছিলো। এটা তদন্ত করার জন্য একটা ট্রাইবুনাল গঠন করা হয়েছিলো। সেখানে তাকে দুই বছর কোনো প্রমোশন না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
চাকুরিচ্যুত শিক্ষক হলেন, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের মাহমুদা রহমান। একজন সিন্ডিকেট সদস্য জানান, কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে তিনি দীর্ঘদিন বিদেশ অবস্থান করায় তাকে চাকুরিচ্যুত করা হয়েছে।
ইত্তেফাক/নূহু