রাজধানীতে ৯টি পিস্তলসহ ব্যবসায়ী গ্রেফতার

 
রাজধানীর দারুসসালাম এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আলাউদ্দিন (৪৬) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তার কাছ থেকে ৯টি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও বিপুল সংখ্যক গুলি উদ্ধার করা হয়েছে। 
 
ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসুফ আলী জানান, গ্রেফতারকৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করছেন। তবে তার সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা তা কাউন্টার টেরোরিজম ইউনিট খতিয়ে দেখছে। 
 
ইত্তেফাক/কেকে