নাসিরনগরে বজ্রপাতে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার দূর্গাপুর গ্রামের পাশে মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, নাসিরনগরের ভলাকুট ইউনিয়নের মৃত রমিজ উদ্দিনের ছেলে মন্তু মিয়া,হামিদ মিয়ার ছেলে শহীদ মিয়া ও মৃত আবু মিয়ার ছেলে জনু মিয়া।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকালে দূর্গাপুর গ্রামের পাশে মেঘনা নদীর মোহনায় মাছ ধরতে গেলে  বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান।এসময় একই গ্রামের সিরাজ মিয়া(৫০) ও রেশেন মিয়া(৪০)আহত হয়েছেন। আহত রেশেন মিয়া(৪০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিরাজ মিয়া(৫০)কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ