সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের আপিল রায় যেকোনো দিন

বিচারক অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ সুনির্দিষ্ট দিন ধার্য না করে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন। 
 
আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ যেদিন দিন ধার্য করবেন, সেদিনই এই আপিলের ওপর রায় ঘোষণা করা হবে। এর আগে, প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ ও রিটকারী পক্ষের আইনজীবীদের শুনানি গ্রহণ করেন। 
 
এই শুনানির মধ্য দিয়েই এই আপিলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হলো। গত বছরের ৫ই ফেব্রুয়ারি হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। গত ১১ কার্যদিবস এই আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। 
 
ইত্তেফাক/সেতু