আড়াইহাজারে মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর উপজেলার কড়ইতলা রওযাতুল মুত্তাকিন দাখিল মাদরাসায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মাসুম বিল্লাহর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, গোপালদী ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল্লাহ, খানকায়ে শামছিয়ার পীর মুফতি রশিদ আহমেদ শাজলী, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহসভাপতি রফিকুল ইসলাম রানা, যুগ্ম সম্পাদক বাদল আহমেদ, আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান মুজিব প্রমুখ। দোয়া মাহফিল স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যাপ্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান