সিলেট নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

 
তিনদিনের বেঁধে দেয়া আল্টিমেটাম অতিক্রান্ত হওয়ার পর সিলেট নগরীর ফুটপাতকে দখলমুক্ত করার অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন।
 
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে এ অভিযান শুরু হয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মীর অংশগ্রহণে নগরীর ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলে। অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু দোকান উচ্ছেদ করা হয়।
 
ইত্তেফাক/জামান