বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬৯ রান

মর্যাদাকর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩২ ওভারে ১৬৯। তামিম ইকাবল ৮৫ ও মুশফিকুর রহিম ৩৪ রানে অপরাজিত আছেন।
 
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকার। দুজনে মিলে ১১.৬ ওভারে ৫৬ রানের জুটি গড়ে তোলেন। এরপর বেন স্টোকসের বলে ব্যক্তিগত ২৮ রানে বিদায় নেন সৌম্য।
 
এরপর ক্রিজে আসেন ইমরুল কায়েস। তামিমের সঙ্গে জুটি বাধেন তিনি। দুজনে মিলে স্বাচ্ছন্দ্যে রানও তুলতে থাকেন ইংলিশদের বিপক্ষে। কিন্তু দলীয় ১৯.২ ওভারে দলীয় ৯৫ রানে লিয়াম প্ল্যাঙ্কেটের বলে উডের দুর্দান্ত ক্যাচে আউট হয়ে ফিরে যান সাজ ঘরে।
 
এরপর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। আর তামিম তার ক্যারিয়ারের ৩৭ তম ওডিআই ফিফটি তুলে নিয়েছেন। ইংল্যান্ডের বিখ্যাত ওভাল ক্রিকেট গ্রাউন্ড মাঠে ম্যাচটি শুরু হয়েছে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
 
ইংল্যান্ড দল: এলেক্স হেলস, জেসন রয়, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জশ বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড, জ্যকসন বল।