গাজীপুরে মানিক মিয়ার স্মরণে আলোচনাসভা

 
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক ও গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেলে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর।
 
দৈনিক ইত্তেফাকের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মাহমুদুল হাসান, জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হক,দৈনিক গণমুখ পত্রিকার সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, রুহুল আমিন সজীব, সাংবাদিক শরীফ আহমেদ শামীম প্রমুখ। পরে তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/জামান