রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে গেদাই জোয়াদ্দার (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত গেদাই জোয়াদ্দার উপজেলার কসবামাঝাইল ইউপির কসবামাঝাইল গ্রামের মো. ময়েন জোয়াদ্দারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গেদাই জোয়াদ্দার বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় বাড়ির পাশে গড়াই নদীতে গোসলে যায়। এমন সময় বজ্রপাত হলে নদীর পাড়েই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/জামান