ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বজ্রপাতে শারমিন আকতার ( ১৫ ) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
শারমিনের বাবার নাম গোলাম মোস্তফা। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, বৃষ্টি শুরু হলে শারমিন গোয়াল ঘরে আশ্রয় নেন। ওই গোয়াল ঘরের উপর বাজ পড়লে শারমিন ঘটনাস্থলে নিহত হন। বজ্রপাতে দুটি গরুও মারা যায় বলে ওসি জানান।
ইত্তেফাক/জামান