কমলনগরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

 
লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে মো. নুর মোহাম্মদ (৪০) ও মহিন উদ্দিন (২৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামে বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ চর জাঙ্গালিয়া গ্রামের আমিন উল্যাহর ছেলে। মহিন পার্শ্ববর্তী চর ফলকন ইউনিয়নের আবদুর রবের ছেলে।
 
হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বলেন, বিকেলে তারা ঘর নির্মাণ কাজে ব্যস্ত ছিলেন এ সময় ঝড় বৃষ্টি শুরু হয়। এতে বজ্রপাতে ঘটনাস্থলে নুর মোহাম্মদ ও মহিন উদ্দিনের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/জামান