ইসলামপুরে ভটভটি দুর্ঘটনায় শিশু নিহত

জামালপুর জেলার ইসলামপুরে ভটভটি দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। নিহতের নাম নিরব (১০)। সে পৌর এলাকার বায়েন পাড়ার এনতাজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার পাথর্শী ইউনিয়নের মরাডুবড়ি নামক স্থানে বালি ভর্তি ভটভটির সঙ্গে মাথায় আঘাত পেয়ে নিরব গুরুতর আহত হয়। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/নূহু