লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে বৃহস্পতিবার সকাল থেকে টানা চার ঘণ্টার বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। ফলে পৌর শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়।
এসময় বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও সড়কে পাশের নর্দমা ভরাট হয়ে যাওয়ায় নোংরা পানিও ছড়িয়ে পড়ে ওই সব সড়কে।
এতে চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার শিক্ষার্থী। ছবিটি গতকাল পৌর শহরের উপজেলা সড়ক থেকে তোলা।
ইত্তেফাক/নূহু