বৃষ্টি স্নাত সন্ধ্যায় গত ১ জুন শিল্প ও সাহিত্যের ছোট কাগজ অনিন্দ্য বের হলো। এবার ৫৭টি গল্পের বিশাল আয়োজনে অনুবাদ গল্প থাকছে ২০টি। আষাঢ় ১৪২৪- গল্প সংখ্যাটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কালিকা প্রসাদ রায়, লাকী আখন্দ ও বি. বি. কিং এর উদ্দেশে।
দুর্গাপূজা, বড়দিন, বুদ্ধপূর্নিমা ও ঈদ উপলকক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যায় লিখেছেন- সৈয়দ রিয়াজুর রশিদ, মামুন হুসাইন, আনিস রহমান, রাজা সহিদুল আসলাম, খালেদ চৌধুরী, রঞ্জনা বিশ্বাস, প্রচেতা ঘোষ, শহিদুল আলম, পাভেল মাহমুদ ও চন্দন চৌধুরীসহ অনেকে।
হাবিব ওয়াহিদ সম্পাদিত অনিন্দ্য এর মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা মাত্র। এই পত্রিকা পাওয়া যাচ্ছে- শাহবাগের আজিজ সুপার মার্কেট, পাঠক সমাবেশ কেন্দ্র, বিদিত, লিটল ম্যাগ কর্নার ও কনকর্ড এর বইয়ের দোকান গুলোতে।
ইত্তেফাক/এমআই