গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হারুন হাসনাতের (২০) বজ্রপাতে মৃত্যু হয়েছে। হারুন ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ত্রিবর্দি গ্রামের খলিল মাতুব্বরের ছেলে। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের মেইন গেটে এ ঘটনা ঘটে।
সহপাঠীরা জানান, সন্ধ্যায় বৃষ্টির মধ্যে হারুন ক্যাম্পাস থেকে বাইরে যাচ্ছিলেন। এসময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হারুনকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
ইত্তেফাক/মোস্তফিজ