দামুড়হুদার রুদ্রনগর সড়ক থেকে অপহরণ করা দ্বিতীয় শ্রেণির ছাত্র জীবন (১১) ও ওমর ফারুককে (৯) যশোর বার বাজার থেকে উদ্ধার করে শুক্রবার দর্শনা স্টেশনে পাঠিয়েছে স্থানীয় জনতা। একজন কিছুটা সুস্থ থাকলেও অপরজনকে এখনো অচেতন অবস্থায় বাড়িতে রাখা হয়েছে।
গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার রুদ্রনগর গ্রামের ওয়াসিমের পুত্র জীবন কোমর আলির পুত্র ওমর ফারুক স্থানীয় মাঠে ঘাস কাটতে যায়। ঐ সড়কে একটি টেম্পুতে করে আসা ২ জন মহিলা বোরকা ও মুখ বাঁধা অবস্থায় এসে বলে, তোমরা দু জন আমাদের গাড়িতে এসো এবং দর্শনা য়াওয়ার রাস্তা চিনিয়ে দাও’।
অপহৃত জীবন সাংবাদিকদের জানায়, গাড়িতে ওঠার সাথে সাথে আমাদের মুখে রুমাল দিলে আমরা আর কিছু বলতে পারিনা। বৃহস্পতিবার বিকালের দিকে ট্রেনে যশোর বারো বাজার নামক স্থানে পৌঁছলে আমার জ্ঞান ফিরলে আমি চিৎকার দেই। ওই সময় অপহরণকারীরা পালিয়ে যায় ও ট্রেনের লোকজন ছুটে আসে। পরে বিষয়টি বলার পর স্থানীয় লোকজন পরের দিন রুপসা এক্সপ্রেস ট্রেনে তুলে দিলে আমরা দর্শনায় নেমে বাড়িতে আসি। জীবন ও ফারুকের পিতা জানায় বৃহস্পতিবার ২ জনকে অপহরণ করা হলে চুায়াডাঙ্গা ও দামুড়হুদা থানাকে মৌখিক ভাবে জানানো হয়। তবে এখনো পর্যন্ত ওমর ফারুকের জ্ঞান ফেরে নি।
ইত্তেফাক/রিপোর্ট