ডা. তানজিয়া নাহার তিনা
খাদ্যাভ্যাস থেকে মানবদেহে সৃষ্টি হয় নানান অসুখের। সতর্কতার সাথে খাদ্য তালিকা তৈরি করলে এসব রোগ থেকে মুক্তি পাওয়া অনেকাংশে সম্ভব। সম্প্রতি আমেরিকার উইমেন্স হেলথ স্টাডি নামের এক গবেষণায় দেখা যায়, মধ্যবয়সী নারীরা যারা চিনিযুক্ত পানীয় বা কোমল পানীয় পান করেন তাদের মধ্যে জরায়ু ক্যান্সারের ঝুঁকি বেশি।
গবেষণায় দেখা গেছে, যেসব নারীরা সপ্তাহে অন্তত চারবার বা তার বেশি চিনিযুক্ত পানীয় পান করেছেন তাদের মধ্যে টাইপ ১ বা ইস্ট্রোজেন নিভর্র জরায়ু ক্যান্সারের ঝুঁকি বেশি। এছাড়া অতিরিক্ত চিনিযুক্ত পানীয় গ্রহণে শরীরের স্থূলতা বৃদ্ধি করে। এই স্থূলতা বা মেদ নারীদের জরায়ু ক্যান্সারের সাথে সম্পর্কিত। তাই গবেষকরা চিনিযুক্ত পানীয়কে অতিঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করেছেন।
লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ