ফিলিপাইনে ক্যাসিনোতে হামলাকারী বন্দুকধারী সম্ভবত বিদেশি: পুলিশ

 ফিলিপাইনের রাজধানীর একটি ক্যাসিনোতে শুক্রবার হামলা চালানো বন্দুকধারী বিদেশী নাগরিক বলে ধারণা করা হচ্ছে। সেখানে ঘৃণ্য এ হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়। ম্যানিলা পুলিশ প্রধান একথা জানায়।
 
ম্যানিলা পুলিশ প্রধান অস্কার আলবায়ালদি সাংবাদিকদের বলেন, ‘সে দেখতে ককেশীয়দের মতো ছিল। তার গায়ের রং ছিল ফ্যাকাশে এবং সে ইংরেজিতে কথা বলছিল। সে বেশ দীর্ঘকায় ছিল। ফলে সে বিদেশী নাগরিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির