বৃষ্টি থামার পর ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়াল ৪৬ ওভারে

বৃষ্টি বাঁধার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়াল ৪৬ ওভারে। বৃষ্টি থেমেছে তাই একটু পর আবার খেলা শুরু হবে। খেলা স্থগিত হওয়ার আগ পর্যন্ত ৯.৩ ওভারে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬৭ রান। ক্রিজে অপরাজিত ছিলেন লুক রঞ্চি (২৪) ও কেন উইলিয়ামসন (১৬)। এরপর বৃষ্টি নামায় খেলা সাময়িক বন্ধ হয়ে যায়। 
 
ইংল্যান্ডের বিখ্যাত বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ড মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়কের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণে ব্যাটিংয়ে নেমেই ঝড়ো সূচনা করেন নিউজিল্যান্ডের উদ্বোধনী দুই ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও লুক রঞ্চি। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ৫ ওভারেই ব্ল্যাকক্যাপসদের সংগ্রহ ৫.৩ ওভারে ৪০ রান তুলে নেন। ৬ ওভারের চতুর্থ বলে জশ হ্যাজেলউডের শিকার হয়ে প্যাভিলিয়নের ফিরে যান নিউজিল্যান্ডের গাপটিল। ম্যক্সওয়েলের হাতে তালু বন্দী হওয়ার আগে তিনি সংগ্রহ করেন ২৬ রান।
 
নিউজিল্যান্ড দল: মার্টিন গাপটিল, লুক রঞ্চি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, নিল ব্রুম, জিমি নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ড।
 
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ (অধিনায়ক), গ্নে ম্যক্সওয়েল, হেড, ম্যথু ওয়েড, জন হেস্টিংস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড।
 
ইত্তেফাক/রেজা