বিশেষ প্রতিনিধি
পুলিশ প্রশাসনের ৯ ডিআইজি ও ৪ অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। যাদের বদলি করা হয়েছে তারা হলেন- খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মদকে ঢাকার অ্যান্টি-টেরোরিজমের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেনকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের হুমায়ূন কবিরকে রাজশাহী মহানগরের (আরএমপি) কমিশনার হিসেবে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি শাহাবুদ্দিন খানকে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কমিশনার, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে পুলিশ সদর দপ্তরে, অ্যান্টি-টেরোরিজমের ডিআইজি লুত্ফুল কবিরকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার, পুলিশ সদর দপ্তরের আনোয়ার হোসেনকে জিএমপির কমিশনার হিসেবে, আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তারকে রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিনকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
অপরদিকে রংপুর পুলিশ ট্রেনিং কলেজের কমান্ড্যান্ট মো. মাহবুব আলমকে ঢাকার টিএন্ডআইএমের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে। আর ঢাকার ট্রাফিক ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট ফিরোজ আল মুজাহিদ খানকে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), টাঙ্গাইল পুলিশ ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট সালেহ মোহাম্মদ তানভীরকে ঢাকা রেঞ্জে এবং রংপুর পুলিশ ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) শেখ ওমর ফারুককে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
০