অধিনায়ক কেন উইলিয়ামসনের সেঞ্চুরি ও লুক রঞ্চির হাফ সেঞ্চুরিতে ভর করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় সংগ্রহের দিকে ছুটছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪০.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৭। বৃষ্টি বাঁধার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়িয়েছে ৪৬ ওভারে।
সেঞ্চুরি পূরণ করেই রান আউটে কাটা পড়ে সাজঘরে ফিরে যান উইলিয়ামসন। উইলিয়াসনের পথ ধরে একটু পর ফিরে যান নিল ব্রুম। তিনি আউট হন ব্যক্তিগত ১৪ রানে। এখন ক্রিজে অপরাজিত আছেন জিমি নিশাম(১)ও কোরি অ্যান্ডারসন (০) রানে অপরাজিত আছেন।
বৃষ্টি বাঁধার পর খেলার শুরু হলে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান লুক রঞ্চি। মাত্র ৩৩ বলেই তিনি ফিফটি করেন। এরপর দলীয় ১১৭ রানে রঞ্চি হেস্টিংসের শিকার হয়ে সাজঘরে ফিরে যান। আউট হওয়ার আগে রঞ্চি ৯ চার ও ৩ ছয়ে ৬৫ রান করেন। রঞ্চির পর রস টেইলরও ব্যক্তিগত ৪৬ রান করে আউট হন।
এরআগে ইংল্যান্ডের বিখ্যাত বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ড মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়কের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণে ব্যাটিংয়ে নেমেই ঝড়ো সূচনা করেন নিউজিল্যান্ডের উদ্বোধনী দুই ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও লুক রঞ্চি। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ৫ ওভারেই ব্ল্যাকক্যাপসদের সংগ্রহ ৫.৩ ওভারে ৪০ রান তুলে নেন। ৬ ওভারের চতুর্থ বলে জশ হ্যাজেলউডের শিকার হয়ে প্যাভিলিয়নের ফিরে যান নিউজিল্যান্ডের গাপটিল। ম্যক্সওয়েলের হাতে তালু বন্দী হওয়ার আগে তিনি সংগ্রহ করেন ২৬ রান।
নিউজিল্যান্ড দল: মার্টিন গাপটিল, লুক রঞ্চি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, নিল ব্রুম, জিমি নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ড।
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ (অধিনায়ক), গ্নে ম্যক্সওয়েল, হেড, ম্যথু ওয়েড, জন হেস্টিংস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড।
ইত্তেফাক/রেজা