স্বেচ্ছাসেবী সংগঠন সুহৃদ'র ইফতার পার্টি

 
স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংগঠন সুহৃদ'র ইফতার পার্টি শুক্রবার রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
 
মনির হোসাইন সুমনের সঞ্চালনায় ও মো.ইউনুসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহাসচিব অ্যাড. ড. মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজী মোহাম্মদ কামাল, জাকির হোসাইন, মিজানুর রহমান বকুল, আব্দুর রব সিদ্দিকি, এনায়েত উল্লাহ বাবলু প্রমুখ।
 
ইত্তেফাক/জামান