বনানীতে দ্য রেইনট্রি হোটেলে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলার বাদী ও গ্রেফতার পাঁচ আসামির জব্দ করা মোবাইলসহ বিভিন্ন আলামতের ফরেনসিক রিপোর্ট তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে জমা দিয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস ফরেনসিক) রুমানা আক্তার বলেন, দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় সিআইডির ফরেনসিক প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তার কাজে জমা দেওয়া হয়েছে। ফরেনসিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আদালতের নির্দেশে মামলায় জব্দ করা বিভিন্ন আলামতের পরীক্ষা করা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরীক্ষাগারে। ধর্ষণের শিকার একজন শিক্ষার্থীর ব্যবহৃত পোষাক ও ধর্ষণে জড়িত মামলার দুই নম্বর আসামি নাঈম আশরাফ ওরফে হালিমের নমুনা ডিএনএ পরীক্ষার ম্যাচিং রিপোর্ট পাওয়া ছাড়াও আসামিদের কাছ থেকে জব্দ করা ৬টি মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনও হাতে পেয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
এছাড়া দ্য রেইনট্রি হোটেল থেকে জব্দ করা সিসিটিভি সার্ভার মেশিন ও হোটেলে অবস্থানের নথিপত্রও তারা পরীক্ষা করেছেন।
ইত্তেফাক/কেকে