আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বড় জয় পেলেও একটা দুঃসংবাদ সঙ্গী হলো ইংলিশদের। ইনজুরির কারণে এই টুর্নামেন্টেই আর খেলতে পারবেন না দারুণ ফর্মে থাকা পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস।
বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার লন্ডনের কেনিংটন ওভালে শুরুতেই ওকসকে আক্রমণে এনেছিলেন ইংলিশ অধিনায়ক মরগ্যান। প্রথম ওভারটা মেইডেনও করেন ওকস। তবে, দ্বিতীয় ওভারের পর আর বোলিংই করার সুযোগ হলো না তার।
সাইড স্ট্রেইন অনুভব করায় তাকে তখনই মাঠের বাইরে চলে যেতে হয়। তখনই অনুমান করা গিয়েছিল আর ব্যাটিং করতে নামতে পারবেন না তিনি। যদিও, আট উইকেট হাতে রেখেই ইংল্যান্ড জিতে যাওয়ায় ব্যাটিং করার দরকারও হয়নি ওকসের।
ইত্তেফাক/এমআর