স্ত্রীকে হত্যার পর কবরের পাশে স্বামীর আত্মহত্যা

 
সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামে স্ত্রী তহমিনা খাতুনকে হত্যার পর অনুশোচনায় তার কবরের পাশে বিষপানে আত্মহত্যা করেছেন স্বামী মনিরুল ইসলাম। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
 
কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ভোর রাতে স্ত্রী তহমিনা খাতুনের কবরের পাশে গিয়ে অনুশোচনায় বিষপান করেন মনিরুল। কবরস্থানে তার আত্মচিৎকার শুনে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
এর আগে, বৃহস্পতিবার ভোররাতে দেয়াড়া গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী তহমিনাকে গলায় ওড়না পেচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে পালিয়ে যায় স্বামী মনিরুল ইসলাম। তার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা থানার রাজবাড়ি গ্রামে।
 
ইত্তেফাক/কেকে