বখাটেদের হামলায় আহত বাবা-মেয়েকে দেখতে হাসপাতালে বীরেন শিকদার

মাগুরায় বখাটেদের হাতে আহত বাবা ও মেয়েকে দেখতে শনিবার বিকালে  মাগুরা ২৫০ শষ্যা হাসপাতালে গিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এ সময় তিনি চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন।
 
এ সময় মাগুরা সদর হাসপাতালে তত্বাবধায়ক ডা. শুসান্ত কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাসুদেব কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। এই ঘটনায় নির্যাতিত ছাত্রী বাদী হযে মাগুরা থানায় মামলা করলে পুলিশ মূল আসামি সজিবসহ তিনজনকে গ্রেফতার করেছে।
 
অপহরণকারীদের হাতে গুরুতর আহত বাবা বিনয় বিশ্বাস (৪৬) ও মেয়ে রুমা বিশ্বাস (১৭) মাগুরা ২৫০ শষ্যা হাহপাতালে চিকিৎসাধীন।
 
বিনয় বিশ্বাস জানান, সজিব, নাজমুলসহ একটি গ্রুপ তার মেয়েকে উত্ত্যক্ত করতো। এ ঘটনায় তিনি তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন। কিন্তু এলাকার মানুষের চাপে পরে তিনি মামলা তুলে নেন। মামলা তুলে নেয়ার পর থেকে তারা আরো বেপরোয়া হয়ে ওঠে। সবশেষ বৃহস্পতিবার মধ্যরাতে ৭-৮ জন তার মেয়েকে তুলে নিতে তার বাড়িতে আসে। এ সময় বাধা দিলে তাকে ও তার মেয়েকে কুপিয়ে জখম করেছে।
 
সদর থানার ওসি তদন্ত হোসেন আল মাহবুব জানান, মূল অভিযুক্ত সজিবসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি