রাজধানীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীর বনানীতে পিৎজা হাটসহ তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর এ অভিযান চালান।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত পিৎজা হাটকে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই স্পাইসি মিক্স নামের একটি পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদন ব্যাতিত দধি তৈরির অপরাধে বনানীর সাজনা হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে বনানীর মি অ্যান্ড থি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান মাস জুড়ে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/ইউবি